Sunday, 12 July 2015
মনের কথা
খাওয়া আর শো য়া , শোয়া আর ঘুম ,এই হয়েছে কাল ,
শুয়ে শুয়ে আমি অভিযাত্রিনি হয়েছি বাচেন্দ্রী পাল।
সুমেরু কুমেরু সব পেরিয়ে কোন অতলের তলে ,
ঘুম ভেঙ্গে উঠে হতাশায় দেখি বিছানা অথৈ জলে।
কখনও ভাবি সেই মেয়েটি বুলা সরকার বুঝি
নিজের মাঝে কখনও কখনও তাকেই আমি খুঁজি।
ইংলিশ চ্যানেল পেরোতে গিয়ে দেখি সাঁতার ই জানিনা
কিছু হতে চাওয়াবৃথা এ জীবন মানাতে যে পারিনা।
নাইবা হলাম সাইনি ,ঊষা,সোমা ,উমা আর কেউ, মনটা কেন পারলনা হতে শুধু ,মা দিদি বা বউ।
একি দোটানা দুরন্ত জীবনে ,একি মোর অভিশাপ
চেষ্টা করেও বিফল আমি পিছিয়েছি ধাপে ধাপ। ,
হতে পারতাম ভালো madam স্নেহময়ী সিস্টার,
শুধু ভালো মা বৌমা ,বৌদি ,কলমেও ছিল ধার।
শুধু সেবা দিয়ে ,ভালবাসা দিয়ে ,সঠিক পথটি দিয়ে
চেয়েছি হাঁটতে ,ভালো যে বাসতে ,দুনিয়াটা সাথে নিয়ে।
হয়নি কিছুই তাতে।
শুধু ভালবাসায় হয়না কিছুই আজ
ভালবাসা তাই বুকে জমে আছে এগোয়নি মোর কাজ।

Thursday, 8 January 2015
kichu katha
কিছু কথা ছিল যা জানাতে পারিনি
কিছু দেখা চোখ থেকে মুছতে পারিনি
কিছু ক্ষণ ভুলতে পারিনি। ................ তবু সময় তো চলে যায়।
শেষ হয়েও হয়না শেষ রয়ে যায় শুধু রেশ
কিছুতেই মন তাকে ধরতে না পায়।
আশায় আশায় থাকি এই বুঝি পাই তাকে ...........
মন শুধু ভরে হতাশায়।
.............................................................................................................................................................
Friday, 31 October 2014
prokriti
প্রকৃতি
বসি একা আনমনে ,পূবের জানালা কোনে ,দৃষ্টি পথ পরে ছড়িয়ে ,
কোন এক অজানা লতা সুখাবেশে আছে সেথা,পথিপাশে তরুবুক জড়িয়ে।
কিশোর কিশোরী যত,যুবা শিশু যায় তত,যায় কত রিক্সা ও সাইকেল,
বাইক উড়ায়ে ধূলি,ঠেলাদের গলাগলি পাখিরা বসায় বেশ মাইফেল।
অপরূপ রূপে সাজি,জড়ায়ে যে পরগাছি,বৃক্ষের হয়ে গললগ্না ,
আমি তারে চেয়ে দেখি,হিংসেতে মরিমরি,বসে আছি হয়ে হৃদি ভগ্না।
না ঢালুক কেউ জল,হয় তবু ফুল,ফল,আগাছার ঝোপ নিজে বেড়ে যায়.
খালে জল তিরতিরে,সে আগাছা নতশিরে,জলের স্পর্শ ঠিক পেয়ে যায়।
এই সব দেখি যত,ভাব আসে অবিরত,মন চায় আরো কিছু লিখতে,
তৃপ্তি আসেনা তবু,আজ আমি চাই শুধু,প্রকৃতির থেকে কিছু শিখতে।
প্রকৃতি সুন্দর,অপরূপ,মনোহর,ডুবে যাওয়া যায় যদি সেখানে,
হয়ত কিছুক্ষণ,ব্যথা হয় উপশম,শান্তি আসে বুঝি মননে।
প্রকৃতির কোলে আমি,শিশু হতে ভালবাসি,কান পাতি ঝিরিঝিরিহাওয়াতে ,
একটুকু অবকাশে,চেয়ে দেখি নীলাকাশে,জীবনের মানে চাই খুঁজতে।
বিশালতার হাতছানি অনুভবে পাই আমি,চাইনা ঘরে আর রহিতে ,
সেদিন আসবে কবে ?সব কিছু ভুলে যবে,মিশে যাবো প্রকৃতির কোলেতে।
....................................................................................................................................................................

Thursday, 30 October 2014
vabna.
অন্য কোথাও শিউলী ফুটেছে ,আমার বাগানে নেই,
যতদূরেই থাক তুমি ,জানি,রয়েছ খুব কাছেই।
কাশের গুচ্ছ বিছানা পেতেছে পথের দুধারে তাই,
এমন কোমল বিছানা পাতার সাধ্য আমার নাই.
আকাশের নীলে মেঘেদের খেলা,এই অপরূপ ছবি ,
তুলি বা কলমে রাখব ধরে হইনি এমন কবি.
তোমার চলার পথে,আমার ইচ্ছে করে তাই,
কাশের গুচ্ছ হয়ে রই পথে,যদি,তোমার পরশ পাই.
বকুল শিউলী হয়ে যদি রই,বিছায়ে মাটির বুকে,
তুমি বেশ ভুলে হেঁটে চলে যাও ,আমি রইব সুখে।
আকাশের মেঘ থেকে যদি আমি বৃষ্টি হয়েই পড়ি ,
ছাতা ফেলে তুমি ভিজে যাও যদি,লজ্জায় আমি মরি.
ভাবনা
........................................................................................................................................................

Wednesday, 29 October 2014
sangee.
সঙ্গী ,ওরা আমার সঙ্গী। ওরা ,কাগজ বা ভাঙ্গা বোতলের টুকরো কুড়োনোর দল , সময় ভোর চারটে। হালকা অন্ধকারের চাদর জড়ানো শহরটা ,
তখনও ঘুমায়।
বয়স্ক শরীর নিয়ে আমি প্রাতভ্রমনে বেরই।
থাকেন ,আমারই মত আরো বৃদ্ধ বৃদ্ধা।
তখনই ওরা আমার সঙ্গী হয়।
একদিন একটি কিশোর ,
বাপে মায়ে দেয়া নাম হয়ত একটা ছিল,
এখন সে কাগজ কুড়ানিয়া।
দ্রুত চলে যাচ্ছিল ,বললাম ----------
''এত তাড়া কিসের?''
''আরো অনেকে চলে আসবে যে ---''
কিছু পরে ঘুরে এসে হঠাতই ;
আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল --
''আমি ভিখিরী নই,চাকরও নই,
আমি কাগজ কুড়াই।''
-------কি পরিস্কার ভাবে সে বুঝিয়ে দিল ,
এই বয়সেই সে স্বাবলম্বী।
কি দৃঢ়তা তার এই কিশোর মনে..
আর একদিন দেখি ,
ময়দানের গাছতলায় ওরা সবাই।
বললাম --
''কিরে আজ কাজ করবিনা?'
'' না আজ যে বিশ্বকর্মা পূজো ''
''প্রতিমা কোথায় তোদের ?'
''আমাদের প্রতিমা থাকবে কি করে?
আমরা যে বিভিন্ন জাতের।
কেউ হিন্দু,কেউ খ্রিস্টান ,কেউ মুসুলমান।
তাই---এইতো ঘট ,ঘটেই পূজো হবে.'.
'
আমার দিনের শুরু হওয়ার সঙ্গীরা ,
আমার পড়ন্ত বেলায় আবারও বুঝিয়ে দিল ,
ওরা সাম্প্রদায়িকতার উর্দ্ধে।
.....................................................................................................................................................
রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতকার অবলম্বনে।
......................................................................................................................................................
Subscribe to:
Posts (Atom)